বুধবার, ২৫শে মার্চ ২০২৬ খ্রিস্টাব্দ
১১ই চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ

*** ইরানের ‘পানি অস্ত্র’ ব্যবহারের হুমকিতেই কি পিছিয়ে গেলেন ট্রাম্প *** উপপ্রেস সচিব ও সহকারী প্রেস সচিব পেলেন রাষ্ট্রপতি *** ‘জিয়া পরিবারকে শেষ করতে চেয়েছিলেন মাসুদ’ *** ‘এক-এগারোর পর শেখ হাসিনা সরকার মাসুদ চৌধুরীকে পুরস্কৃত করেছিল’ *** সৌদি যুবরাজ ইরানে হামলা চালিয়ে যেতে ট্রাম্পকে চাপ দিচ্ছেন: নিউইয়র্ক টাইমস *** এক-এগারোর কুশীলব মাসুদ উদ্দিন চৌধুরীকে গ্রেপ্তার কেন গুরুত্বপূর্ণ *** কেন দেশ ছাড়ছেন ‘নবীন পাঞ্জাবি’র মালিক? *** এক-এগারোর ‘কুশীলব’ মাহফুজ আনাম, মতিউর রহমানকে গ্রেপ্তারের দাবিতে সরব নেটিজেনরা *** কামড় দিতেই আইসক্রিম থেকে বেরিয়ে এল কেঁচো, জরিমানা ৩০ হাজার টাকা *** ১০ ঘণ্টারও কম সময়ে ৭ দফায় ইসরায়েলে ক্ষেপণাস্ত্র হামলা ইরানের

কবিতা: ‘উৎসব’ –শুভাশীষ কুমার চ্যাটার্জী

সাহিত্য প্রতিবেদক

🕒 প্রকাশ: ১২:৫১ অপরাহ্ন, ৩০শে এপ্রিল ২০২৩

#

ছবি: সংগৃহীত

উৎসব

শুভাশীষ কুমার চ্যাটার্জী

উৎসব মানে মিলন মৌচাকের মধু মেলা
দিন পার হয় তবু থেকে যায়  কিছু বেলা
হারানো  শৈশব  হামাগুড়ি দেয় এখনো সবুজ ঘাসে
ভালবাসা সব অমলিন রয় দিগন্তের নীলাকাশে।

কোথায় সেসব নৌকা বাইচ ঘোড়া ছুটানোর দিন
পুতুল নাচের জোকার এখনো হাসিভরা মুখ নবীন
কুমারের চাকা এখনো যেথায় সকাল দুপুর ঘোরে
ভুতুম পেঁচা থেমে থেমে ডাকে ভ্রান্তি জাগানো ভোরে।

ঘুড়িগুলো আজো লাগাম বিহীন মনের আকাশে ওড়ে
পুরনো বন্ধু এখনো স্মৃতির জমানো রত্ন খোঁড়ে
উৎসব আনে অনাবিল সুখ অবাধ শান্তি

মনের সকল বিভেদ দূর হয়ে যাক কাঁঠালচাপার বনে।

আরো পড়ুন: কবিতা: `কালো স্বপ্নজাল’ – খোকন কুমার রায়

কবিতা `উৎসব’ শুভাশীষ কুমার চ্যাটার্জী

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250